২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের উপপরিচালককে তাৎক্ষণিক বদলি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা রেলওয়ে ভবনে কর্মরত উপ-পরিচালক মো. মোফাজ্জল হোসেনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

গাজীপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা রেলওয়ে ভবনে কর্মরত উপ-পরিচালক মো. মোফাজ্জল হোসেনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে মন্ত্রী এই নির্দেশ দেন বলে জানায় রেলওয়ে কর্তপক্ষ। রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোফাজ্জল হোসেনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯২১ ঘ.