চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পশ্চিম খুলশি আবাসিক এলাকা থেকে চোরাই গাড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন আরিয়ান (২৪) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আরিফুল ইসলামের ছেলে।
খুলশি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন আনোয়ার জানান, গত ২২ জুলাই আজাহারুল হক নামে এক ব্যক্তি পূর্ব নাসিরাবাদ এলাকায় তার বাসা থেকে গাড়ি চুরির একটি অভিযোগ থানায় দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাত দেড়টার দিকে আরিয়ানকে গ্রেপ্তার করে। পরে গাড়িটি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮০৫ ঘ.
bdnews24