২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিন জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিন জন মারা গেছে। নিহতরা হলেন, আব্দুর রাজ্জাক মন্ডল (৬০), মো. হাসান (১০) ও আবু তাহের (৩৫)। রোববার দুপুরে মতিঝিলে যমুনা ব্যাংকের সামনের রাস্তায় ৮ নম্বর বাসের ধাক্কায় রাজ্জাক আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার রাতে গাবতলী এলাকায় গাড়ির ধাক্কায় আহত হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে সে মারা যায়। শনিবার রাতে খিলগাঁও মেরাদিয়া বাজারে পশ্চিমের রাস্তায় প্রাইভেটকারের চাপায় আবু তাহের আহত হন। রাত পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবু তাহের ও হাসানের লাশ স্বজনরা পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া নিয়ে গেছেন। আর রাজ্জাক মন্ডলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬৩৬ ঘ.