২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবহেলায়’ দুই নবজাতকের মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক

মাদরীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিকে কর্তৃপক্ষের অবহেলায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রমাণ পেয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

মাদারীপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদরীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিকে কর্তৃপক্ষের অবহেলায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রমাণ পেয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ। রোববার সকালে নবজাতক মৃত্যু ঘটনার তদন্তে এসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান এ কথা বলেন। এ ঘটনার পর ওই ক্লিনিকের মালিক ইমদাদুল হক পলাতক রয়েছেন। এর আগেও এই ক্লিনিকে চিকিৎসা অবহেলার কারণে কয়েকজন নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা মশিউর জানান, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের নাগরদী গ্রামের শংকর বিশ্বাসের স্ত্রী কনিকা বিশ্বাসের শনিবার বিকালে প্রসব বেদনা উঠলে টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি হন। তাৎক্ষনিকভাবে সেন্ট্রাল ক্লিনিকের মালিক এমদাদুল হক বয়াতী নিজেই ডাক্তার সেজে ডা. অপূর্ব কুমার মল্লিকের সঙ্গে অস্ত্রপচার করলে নবজাতক সঙ্গে সঙ্গে মারা যায়। এ দিন বিকালেই রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী শিউলি বেগম এই ক্লিনিকে ভর্তি করা হন। রাত ৯টার পর শিউলিকে ডাক্তার নাসির উদ্দিনের তত্ত্বাবধানে অস্ত্রপচার করা হয় এবং রাত ৩টার দিকে শিউলির শিশুটিও মারা যায়। রাজৈর থানার ওসি নওশের আলী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান ও রাজৈর থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি তদন্ত করে দেখছেন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩২ ঘ.