২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ট্রলার থেকে পড়ে যাত্রী নিখোঁজ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় শনিবার মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

নোয়াখালী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলায় শনিবার মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মিজানুর রহমান (২৫) চরকিং ইউনিয়নের দাসের হাট এলাকার প্রবাসী জয়নুল আবেদীনের ছেলে। চেয়ারম্যান ঘাটের শ্রমিক পরিচালক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে হাতিয়ার নলচিরা ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে রওনা হয়। ট্রলারটি ক্যারিংচরের কাছাকাছি পৌঁছলে ছয় যাত্রী নদীতে পড়ে যায়। পরে পাঁচ যাত্রী সাঁতরে কূলে উঠলেও মিজানুর নিখোঁজ রয়েছেন। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলার থেকে পড়ে একজন নিখোঁজের খবর পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৬ ঘ.