গাজীপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর রেলজংশন এলাকায় একটি আবাসিক হোটেল থেকে শনিবার রাতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আল-মদিনা হোটেল থেকে উদ্ধার নিহত রায়হানুল কবির (৩৫) ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক সাজেদা লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়হান ১৬ অগাস্ট হোটেলটিতে ওঠেন। বৃহস্পতিবার (২৩ অগাস্ট) সর্বশেষ হোটেলের ভাড়া পরিশোধ করেন।
শনিবার সকাল থেকে কক্ষটি বন্ধ দেখতে পায় হোটেলের কর্মচারীরা। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে লাশ দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৪৫৫ ঘ.
bdnews24