চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্নেল হাট এলাকা থেকে ৯০০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার মধ্যরাতের পর কর্নেল হাটের নিউ মনছুরাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. কামাল উদ্দিন (২৭) কক্সবাজার জেলার চকরিয়ার সিরাজুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা মনছুরাবাদে একটি ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করে।
ট্রাকটি সাতক্ষীরার কাটাখালী থেকে চক্সবাজারে চকরিয়ায় যাচ্ছিল।
অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা জানান, এ ব্যাপারে তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমডি/১৪৪০ ঘ.
bdnews24