২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিন রোডে শ্বাসরোধ করে যুবক হত্যা

রাজধানীর গ্রিন রোডে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রাজধানীর গ্রিন রোডে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে ৫৯ গ্রিন রোডের এক বাসার দ্বিতীয় তলা থেকে জিয়াউল ইসলাম রিপন (৩৮) নামে এক ব্যক্তি হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে কলাবাগার থানার ওসি এনামুল হক জানান। তিনি বলেন, চাপাইনবাবগঞ্জের ছেলে রিপন ওই ভাড়া বাসায় ‘সাবলেট’ থাকতেন। সকালে তার ভাই নাসিরুল ইসলাম ওই বাসায় গিয়ে দরজায় তালা দেখতে পান। নাসিরুল তার কাছে থাকা চাবি থাকায় তালা খুলে রিপনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওসি জানান, ওই বাসায় যারা সাবলেট ছিল তাদেরকে পাওয়া যাচ্ছে না। রিপন ওয়াসার একজন ঠিকাদার ছিলেন বলে স্বজনরা পুলিশকে জানায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩০৫ ঘ.