২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার দুইজন নিহত এবং অন্তত সাতজন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার দুইজন নিহত এবং অন্তত সাতজন হয়েছেন। নিহতদের একজন হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবু হোরাইরা। আরেকজনের পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই আরোহী আহত হন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তির পর আবু হোরাইরার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, ভোরে রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ছয়জন আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে টিআর পরিবহনের চালকের মৃত্যু হয় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় পৃথক মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৪ ঘ.