২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে আগুনে পুড়ল শতাধিক দোকান

পটুয়াখালীর বাউফলের একটি বাজারে অগ্নিকা-ে বেশকিছু দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

পটুয়াখালী, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফলের একটি বাজারে অগ্নিকা-ে বেশকিছু দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার রাতে কালিসুরি বন্দর বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে থাকা স্থানীয় সূর্যমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে কালিসুরি বন্দর বাজারের উত্তর পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর বাউফল থেকে এবং রাত পৌনে ১১টার দিকে পটুয়াখালী থেকে দমকল বাহিনীর দুটি এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। রাত সাড়ে ১১টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। বাজারের দোকানগুলি একটির সঙ্গে আরেকটি লাগানো, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় একশ দোকান পুড়েছে বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান বাচ্চু। ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে প্রায় একশ দোকান পুড়ে গেছে। এ ব্যাপারে বাউফল থানার ওসি জুলফিকার মো. গাজ্জালি এবং পটুয়াখালী দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক মিয়ার মোবাইলে ফোন করা দুটি ফোনই বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২৩৪২ঘ.