চাঁদপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে খলিসাডুলী এলাকায় এ দুর্ঘটনায় মৃত ইমান প্রধানিয়া (৮) কালু প্রধানিয়ার ছেলে। ইমান স্থানীয় মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
ইমানের মা মিনুরা বেগম সাংবাদিকদের বলেন, ইমান বিকালে বাড়ির সামনের স্কুল মাঠে খেলা করছিল। এক পর্যায়ে সে বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী রাখা একটি টিনের ঘরের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিতে যায়।
এতে আগে থেকে বিদ্যুতায়িত ঘরের টিনের দেওয়ালের স্পর্শে আসামাত্র ইমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মিনুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24