২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

চাঁদপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাহাদাত হোসেন রাজু (১৮) স্থানীয় শোল্লা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র এবং আইটপাড়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে লোকমান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজু বাড়িতে একটি ঘরে একা ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়। তবে কী কারণে বা কারা রাজুকে হত্যা করেছে তা জানা যায়নি। ওসি জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে একজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২৯ ঘ.