চট্টগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীতে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রউফ সাময়িক বরখাস্ত অবস্থায় খুলনা রেঞ্জে কনস্টেবল হিসেবে সংযুক্ত রয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার উপপরিদর্শক উৎপল বড়–য়া।
বুধবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম কলেজ সংলগ্ন দেবপাহাড় এলাকায় কুদ্দুস নামে এক ব্যক্তির কাছ থেকে রউফ ডিবি পুলিশ পরিচয় দিয়ে দেড় হাজার টাকা হাতিয়ে নেয়।
তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি কোতোয়ালি থানার ওসির নজরে পড়ে। সঙ্গে সঙ্গে ওসি রউফকে আটকে ফেলেন বলে জানান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর।
পরে থানা থেকে পুলিশ গিয়ে রউফকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২০৩৩ ঘ.
bdnews24