২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাত: দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের লোহাগড়ায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

নড়াইল, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের লোহাগড়ায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও লাহুড়িয়া ইউনিয়নের ট্যাগ অফিসার মুজিবুর রহমান ও নলদী ইউনিয়নের ট্যাগ অফিসার আব্দুল বাকী মাস্টার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি জি এম নজরুল ইসলাম এবং নলদীর চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান। লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে চার টন ও আসাদুজ্জামানের বিরুদ্ধে দেড় টন চাল আত্মসাতের অভিযোগে লোহাগড়া থানায় মামলা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম ও আসাদুজ্জামান দাবি করেন, বিএনপি’র সঙ্গে সম্পৃক্ততার কারণে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮১১ ঘ.