২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর গুলশান লেক থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান লেক থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাড় ৯ টার দিকে গুলশান-২ এর শাহাবুদ্দিন পার্কের পাশে লেকে ভাসতে থাকা ষোল-সতের বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি লাশ ভাসতে দেশে লোকজন পুলিশকে খবর দেন। কিশোরের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬২০ ঘ.