ঝিনাইদহ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কালীশংকরপুর গ্রামে এ ঘটনা হয়।
নিহত দলিল উদ্দিন (৪৫) ওই গ্রামের সদর উদ্দিনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের জানান, সকাল ৮টার দিকে একটি মামলার হাজিরা দিতে ঝিনাইদহে যাচ্ছিলেন দলিল উদ্দিন। বাগঅঁচড়া বাজারে নসিমনে উঠার সময় চাচাতো ভাই সমীর উদ্দিনের সঙ্গে তার কথাকাটাটি হলে বাড়ি ফিরে আসেন দলিল।
“এর পর সমীর ও তার লোকজন বাড়িতে ঢুকে দলিলকে কুপিয়ে মারাত্মক জখম করে। কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৩৫০ ঘ.
bdnews24