২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় পুলিশের অস্ত্র ছিনতাই

কক্সবাজারের উখিয়ায় টহল পুলিশকে মারধর করে একটি শটগান ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

কক্সবাজার, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় টহল পুলিশকে মারধর করে একটি শটগান ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা। বুধবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার চেপটখালী ঢালারমুখে এ ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নীলু বড়–য়া জানান, চেপটখালী ঢালারমুখ এলাকায় ডাকাতেরা প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির তিন সদস্যের একটি টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি শুরু করে। “পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পুলিশদের মারধর করে তাদের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয় ডাকাতেরা।” তিনি জানান, অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তা উদ্ধার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৩৩১ ঘ.