২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দু’বাসের সংঘর্ষ, নিহত ৩

গাজীপুর সদরে বুধবার দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

গাজীপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে বুধবার দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহত যুবক (২৭) ও দুই নারীর (৩৫-৪০) পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে নয় জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হোতাপাড়া এলাকায় বিকাল সোয়া ৪টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলীবাংলা এবং ঢাকা থেকে নেত্রকোনাগামী শাহজালাল পরিবহনের যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে যুবকটি নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো দুই নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম (৩০), তার স্ত্রী রুনু বেগম (২০) ও মেয়ে মিম (৩), আকবর আলী (৮০), সুমন চন্দ্র শর্মা (২৯), কাজল (২৫), সালমা (১৮), নাজমা (২২) ও সুব্রত চন্দ্র (৩৩)। পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পর সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচলে বিঘœ ঘটে। সড়কের উভয়দিকে দীর্ঘ যানজট হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পৌনে ৫টার দিকে চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১০ ঘ.