২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৪ মাস পর মাটি খুঁড়ে লাশ

রাজধানীর কামরাঙ্গীর চর থেকে এক কিশোরকে অপহরণের চার মাস পর বাড়ি কাছেই মাটি খুঁড়ে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চর থেকে এক কিশোরকে অপহরণের চার মাস পর বাড়ি কাছেই মাটি খুঁড়ে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে কামরাঙ্গীর চরের ঝাউলাহাটি নুরু মেম্বারের বাড়ির পাশের মাটি খুঁজে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। নিহত মো. কাউসারকে (১৬) গত ১৬ মে সন্ধ্যায় ঝাউলাহাটিতে তার বাসার কাছ থেকে অপহরণ করা হয়েছিল। পরে কাউসারের বাবা মো. ইব্রাহীম থানায় একটি জিডি ও পরে মামলা করেন। লালবাগ জোনের সহাকারী পুলিশ কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের পর কাউসারের বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। ইব্রাহীম পুলিশকে না জানিয়ে টাকাও দিয়েছিলেন। “প্রথমে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। মামলাটি পরে গোয়েন্দা পুলিশের হাতে দেওয়া হয়। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামির নামের এক ব্যক্তি অপহরণের কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ীই কাউসারের লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান। মামলার বাদী ও আসামিদের বাড়ি একই এলাকায় জানিয়ে রেজাউল করিম বলেন, তাদের মধ্যে গত কয়েক বছর ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এর জের ধরেই কাউসারকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮১৮ ঘ.