সিলেট, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট অঞ্চলে রোববার বিকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯ বলে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে।
সিলেট ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান সাঈদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টা ২৪ মিনিট ৪৩ সেকেণ্ডে সিলেট ও এর আশপাশের জেলাগুলোতে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের আসাম রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে। যার অবস্থান ঢাকা থেকে ৩৮৩ কিলোমিটার উত্তর-পূর্ব এবং সিলেট থেকে ২০০ কিলোমিটারের মধ্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৩ ঘ.
bdnews24