২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে নগরীর খুলশী থানার নাসিরাবাদ বালিকা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. সেলিম (২৪) গ্রামীণ ফোনের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান ক্রিস্টাল এন্টারপ্রাইজের কর্মচারি। প্রতিষ্ঠানটির মালিক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। খুলশী থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া তিনটার দিকে নাসিরাবাদ বালিকা স্কুল এলাকায় আল-ফালাহ্ গলির সামনে দিয়ে সেলিম তার প্রতিষ্ঠানের আড়াই লাখ টাকা নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী ছয় যুবক তার গতিরোধ করে এবং তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএএইচ/২০৩০ ঘ.