২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে রাষ্ট্রপতির শুভেচ্ছা

ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, ১৮ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শনিবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদ সব শ্রেণিপেশার মানুষের মধ্যে গড়ে তোলে স¤প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।” ঈদের শিক্ষা সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এসইউ/২০১০ ঘ.