রংপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার বায়ানবাড়ি এলাকায় বাস চাপায় দুই ভাই ঘটনা স্থলেই নিহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের দুলালমিয়ার ছেলে লোকমান হোসেন (১৬) এবং তার চাচাত ভাই বেলাল হোসেনের ছেলে মাহবুবুল হক।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি করে ইকরচালি হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রশীদ জানান, বিকেলে লোকমান ও মাহবুবুল সাইকেলে করে বাড়ি ফেরার পথে বায়ানবাড়িতে রংপুর-সৈয়দপুরগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
তাদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০০৩ ঘ.
bdnews24