২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহখালীতে যুবকের গলিত লাশ উদ্ধার

রাজধানীর মহাখালীর আমতলী এলাকার এক টিনশেড ঘর থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীর আমতলী এলাকার এক টিনশেড ঘর থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম (১৮) স্থানীয় একটি আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন বলে পুলিশ জানায়। বনানী থানার ওসি (তদন্ত) মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ দরজা ভেঙে নজরুলের গলিত লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশটি প্রায় গলে গেছে এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে বলে ওসি জানান। তিনি বলেন, তিনদিন আগে স্ত্রীর সঙ্গে নজরুলের ঝগড়া হয়। এর পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। নজরুলের স্ত্রী সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ওনি ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮০১ ঘ.