২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রদেশে বাংলাদেশি তরুণী আটক

ভারতীয় পুলিশের ধারণা, ওই তরুণী পাচারের শিকার এবং তাকে ইন্দোরে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মধ্যপ্রদেশের বাণিজ্য নগরী ইন্দোরে বাংলাদেশি এত তরুণীকে আটক করেছে পুলিশ। পাসপোর্টবিহীন ওই তরুণী নিজেই পুলিশের কাছে আশ্রয় চেয়েছিলেন বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। ওই তরুণী শুক্রবার অ্যারোড্রোম পুলিশ স্টেশনে গিয়ে সহায়তা চাইলে তাকে হেফাজতে নেওয়া হয়। ওই তরুণী হিন্দি জানেন না বলে তার সমস্যার কথা ঠিকভাবে বলতে পারেননি। তবে পুলিশের ধারণা, ওই তরুণী পাচারের শিকার এবং তাকে ইন্দোরে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হচ্ছিল। ৩ বছরে ২৩ হাজার বাংলাদেশিকে ফেরত গত তিন বছরে ভারত ২৩ হাজার ৬২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বলে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীনিত কাউর শুক্রবার লোকসভায় জানিয়েছেন। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। গত তিন বছরের মধ্যে ২০০৯ সালে সবচেয়ে বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, ওই বছরে এই সংখ্যা ছিল ১০ হাজার ৬০২ জন। ২০১০ ও ২০১১ সালে যথাক্রমে ৬ হাজার ২৯০ এবং ৬ হাজার ৭৬১ জনকে ফেরত পাঠানো হয়। প্রীনিত কাউর আরো জানান, ভারতে বর্তমানে ৮৩ হাজার বাংলাদেশি রয়েছেন, যারা শরণার্থী হয়ে থাকতে চাইছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২২১০ ঘ.