২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছেলের হাতে বাবা খুন

গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে ছেলের হাতে খুন হয়েছেন বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

গাজীপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। নিহত মো. আফাজ উদ্দিন (৫৫) টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার (টেশিসে) ষ্টোর কিপার ছিলেন। নিহতের চাচাতো ভাই নাসির উদ্দিন জানান, সকাল সাড়ে ন’টার দিকে আফাজ উদ্দিনের ছেলে মো. কাউসার তার লোকজন নিয়ে ধীরাশ্রম এলাকায় বিক্রির জন্য জমি মেপে খুটি পুঁততে যায়। এসময় আফাজ উদ্দিন ছেলেকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউসার লাঠি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরই কাউসার পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০০ ঘ.