২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় মা-মেয়ে খুনে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় মা-মেয়ে খুনে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাক। আব্দুস সালাম (৩০) নামে ওই ব্যক্তিকে ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। সালাম ঢাকা মাই সাউন্ড নামের একটি সিডি দোকানের কর্মচারী। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার রশিদাবাদ এলাকায়। হত্যাকাণ্ডের আগে ও পরে সন্দেহভাজন আসামিদের সঙ্গে সালামের মোবাইল ফোনে অনেকবার কথা হয় বলে শুক্রবার র‌্যাব-১১ ক্রাইম প্রিভেশন স্পেশাল কোম্পানি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে সালামকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত মারিয়া বেগমের সঙ্গে আর্থিক লেনদেন ছিল বলে সালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি র‌্যাবকে বলেছেন, সালামের কাছে বেশ কিছু টাকা পেতেন মারিয়া। ওই অর্থ আত্মসাতের করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছেন র‌্যাব-১১ এর কর্মকর্তা এএসপি নাজির আহম্মেদ। তিনি বলেন, “সম্ভবত হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীই সালাম। তার সঙ্গে আরো ৩/৪ জন ছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” গত ১৫ জুলাই শহরের পাইকপাড়ার আমিনা মঞ্জিল থেকে মারিয়া ও তার মেয়ে সাদিয়া আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.