২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় ভিক্ষুক নিহত

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি গাড়ির নিচে চাপা পড়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি গাড়ির নিচে চাপা পড়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডবলমুরিং থানাধীন বাদামতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডবলমুরিং থানার এসআই সাফায়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদামতলী এলাকায় একটি জিপ ওই ভিক্ষুককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কাছ থেকে একটি থলে ও সামান্য কিছু খুচরো টাকা পাওয়া গেছে বলে এসআই সাফায়াত জানান। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এসবি/এইচএএইচ/১৪২৯ ঘ.