২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগারসিন্দুর এক্সপ্রেস ১১ ঘণ্টা পর সচল

ইঞ্জিন বিকল হওয়ায় নরসিংদীতে ১১ ঘণ্টা আটকে থাকার পর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নরসিংদী, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিন বিকল হওয়ায় নরসিংদীতে ১১ ঘণ্টা আটকে থাকার পর কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস। নরসিংদী স্টেশনের প্রধান করণিক মো. শাহজাহান মিয়া জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর পলাশের কাছে যিনার্দী স্টেশনে বিকল হয়ে যায়। এতে করে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নোয়াখালী পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ঘণ্টাখানেক পর বিকল্প লাইনে এসব রুটের ট্রেন চলাচল আবার শুরু হয়। শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভৈরব থেকে নতুন ইঞ্জিন আসার পর শুক্রবার সকাল সাড়ে ৮টায় এগারসিন্দুর এক্সপ্রেস কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। দীর্ঘ সময় ট্রেনে আটকে থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের ব্যাপক ভেঅগান্তির মুখে পড়তে হয়। এর আগে বুধবার বিকালে রাজশাহীতে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুৎ হলে বৃহস্পতিবার রেলের সময়সূচিতে বিপর্যয় সৃষ্টি হয়। ঢাকার থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনই কয়েক ঘণ্টা করে বিলম্বিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.