নীলফামারী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়।
লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান জানান, গ্রামের হায়দার আলীর ৬ বছরের মেয়ে শারমিন আক্তার ও সমবয়সী ফুফাতো বোন রুবিনা আক্তার দুপুরে গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়।
ঘণ্টাখানেক পর পরিবারের লোকজন পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে বলে জানান চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯২১ ঘ.
bdnews24