২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ডোবায় ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামে ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

খুলনা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামে ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ইয়াসিন জোয়ার্দার (৪) ও ইনসান জোয়ার্দার (৩) আপন দুই ভাই এবং শানু খাতুন (২বছর ৬মাস) তাদের আত্মীয়। নিহত ইয়াসিন ও ইনসানের বাবা জনি জোয়ার্দ্দার জানান, সকালে ইয়াসিন, ইনসান ও শানু বাড়ির পাশের একটি ডোবার ধারে খেলছিল। কোন এক সময় তারা ডোবায় পড়ে যায়। শিশুদের দেখতে না পেয়েবিভিন্নস্থানে খুঁজতে থাকেন তারা। সকাল সাড়ে১১টার দিকে তাদের লাশ ডোবার মধ্যে ভাসমান অবস্থায়পায় তার পরিবারের সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৫১ ঘ.