নীলফামারী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা ইউনিয়নের বাবুরহাটে এক বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলমারা ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
সরকারি বরাদ্দের চাল মজুদ রাখায় বৃহস্পতিবার সকালে আজিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিমলা থানার ওসি আজিমুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজিজুলের বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ওই ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৪০ কেজি করে চাল ছিল।
এদিকে আজিজুল ইসলামের দাবি, তিনি পুলিশের কাছ তাদের রেশনের এই চাল কিনেছেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, খাওয়ার জন্য কিনে চালগুলো তিনি বাড়িতে রেখেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৬ ঘ.
bdnews24