২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১ হাজার বোতল ফেনসিডিল আটক

পটুয়াখালীতে ১ হাজার ৯০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

পটুয়াখালী, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে ১ হাজার ৯০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। বুধবার রাতে সদর থানার গাবুয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে একটি প্রাইভেটকারসহ এ মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহফুজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেবুখালি ফেরিঘাট থেকে আসা সাদা প্রাইভেট কারটিকে বদরপুর বাসস্ট্যান্ডে টহল পুলিশ থামার ইংগিত করলেও সেটি তা না মেনে পটুয়াখালী শহরের দিকে চলে যায়। “এরপর পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক ও ফেনসিডিল উদ্ধার করে। তবে গাড়ির চালকসহ তিন আরোহী পালিয়ে যায়।” এ ঘটনায় প্রাইভেটকারের মালিক ও চালককে আসামি করে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১২৪০ ঘ.