২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

গাজীপুর সদরে বুধবার দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাজীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে বুধবার দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিকালে ঢাকা-টাঙ্গাইল সড়কে নাওজোর এলাকায় সুজনকে (২৭) দুর্বৃত্তরা মারধর ও গুলি করে পালিয়ে যায়। সুজন কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ার চালার মোজাম্মেল হকের ছেলে। তাকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান। কালিয়াকৈর মধ্যপাড়া ইউনিয়নের সাবেক সদস্য আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দনা চৌরাস্তা থেকে ঈদের কেনাকাটা শেষে সুজন মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে নাওজোর এলাকায় আরেকটি মোটরসাইকেলে দুই যুবক এসে তার গতিরোধ করে। এরপর তারা রড ও লাঠিসোটা দিয়ে মারধর করলে সুজন মাটিতে পড়ে যান। এ সময় তার দুপায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বলেন, এ ব্যাপারে তিনি এখনো কোনো অভিযোগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৩ ঘ.