২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

টাঙ্গাইল শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ মন্টু মিয়া ওরফে কিলার মন্টুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

টাঙ্গাইল, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ মন্টু মিয়া ওরফে কিলার মন্টুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরে শহরের আদালত পাড়া থেকে মন্টু (৩৫) এবং তার সহযোগী আবুল খায়েরকে (৩৪) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মন্টু (৩৫) শহরের আদালত পাড়ার পাহালিয়া মাতাব্বরের ছেলে। র‌্যাব জানিয়েছে, মন্টু-মামুন দুই ভাই পুলিশের খাতায় টাঙ্গাইল শহরের একজন শীর্ষ সন্ত্রাসী। স¤প্রতি মামুন প্রতিপক্ষের হাতে নিজ বাড়ির সামনে খুন হন। তখন মন্টু গা ঢাকা দেন। কিছুদিন পর আবার এলাকায় এসে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা শুরু করেন। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মন্টুর ঘর থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ১টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ১টি ধারালো অস্ত্র, সাত ক্যান বিয়ার এবং ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মন্টুর বিরুদ্ধে টাঙ্গাইল থানায় ৫টি হত্যাসহ ২৫টি মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৯ ঘ.