২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়কের পাশে দোকানপাট উচ্ছেদ

গাজীপুরে বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অন্তত দুইশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাজীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অন্তত দুইশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের তিন ম্যাজিস্ট্রেটের তিনটি ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আলম সাথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে যান চলাচল নির্বিঘœ করতে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গত কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান চলছে। সকাল থেকে টঙ্গী ও সদরের স্টেশন রোড, চেরাগ আলী, সাইনবোর্ড, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তায় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.