২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটখিলে পুলিশকে পেটালো সবজি বিক্রেতারা

দরদাম নিয়ে কথা কাটাকাটির জেরে বুধবার নোয়াখালীর চাটখিল উপজেলায় সবজি বিক্রেতারা দুই পুলিশ কনস্টেবলকে মারধর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নোয়াখালী, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরদাম নিয়ে কথা কাটাকাটির জেরে বুধবার নোয়াখালীর চাটখিল উপজেলায় সবজি বিক্রেতারা দুই পুলিশ কনস্টেবলকে মারধর করেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই সবজী বিক্রেতাকে আটক করেছে পুলিশ। চাটখিল থানার ওসি নজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে চাটখিল কাঁচাবাজারে সবজি বিক্রেতা সাইফুল ইসলামের সঙ্গে দরকষাকষি নিয়ে কনস্টেবল খোরশেদ আলম ও আনোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই দুই কনস্টেবল সবজি বিক্রেতা সাইফুলকে মারধর করে। এর জেরে বাজারের আরো কয়েকজন ব্যবসায়ী মিলে দুই কনস্টেবলকে মারধর করে এবং কাপড়চোপড় ছিঁড়ে ফেলে। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে দুই কনস্টেবলকে উদ্ধার এবং সবজি বিক্রেতা শামীম ও খোরশেদকে আটক করে। বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৩ ঘ.