২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২টি পিস্তল ও ১১ রাউন্ডগুলিসহ ২ যুবক গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর (ভীমবাজার) এলাকা থেকে দুইটি পিস্তল, ১১ রাউন্ড গুলিসহ দু’যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

গাজীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর (ভীমবাজার) এলাকা থেকে দুইটি পিস্তল, ১১ রাউন্ড গুলিসহ দু’যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তারের সময় পুলিশ তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকার কমল চন্দ্রের ছেলে বিমল চন্দ্র (২৮) ও একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শরীফুল ইসলাম (৩০)। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে গাড়ি নিয়ে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরার করার সময় বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা প্রাইভেটকারটি রেখেই পালাতে গেলে পুলিশ তাদের ঘেরাও করে ফেলে। তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিমলের বাড়ি থেকে আরো একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাদের নামে কোনো মামলা আছে কিনা জানাতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২১ ঘ.