২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর মিরপুর এবং ফার্মগেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয় আরো ৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এবং ফার্মগেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয় আরো ৪ জন। মঙ্গলবার বিকাল ৫টায় মিরপুর ১ নম্বর সেক্টরের সনি সিনেমা হলের সামনে একটি হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে একজন নিহত এবং ৪ জন আহত হয়। নিহত ব্যাক্তির নাম আব্দুল মতিন (৩৫)। এছাড়া এ ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবককে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) ভর্তি করে পুলিশ। মিরপুর থানার সহকারী উপপরিদর্শক রঞ্জু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাবতলি থেকে কচু ক্ষেত রুটে চলাচলকারী চ্যাম্পিয়ন পরিবহনের একটি হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে ডিএমসিএইচে নিয়ে গেলে আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।” আব্দুল মতিনের পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায় নি। তার লাশ ডিএমসিএইচ মর্গে রাখা হয়েছে। এর আগে সকাল ৯টায় ফার্মগেট এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে ৬ নম্বর বাসের এক হেলপার নিহত হয়েছে । তার নাম মো. রাজু। তেজগাঁও থানার উপপরিদর্শক হারুনুর রশীদ এ ঘটনার সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এইচএ/২০২৮ ঘ.