ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার জেলার অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) প্রশাসনের নয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
কুমিল্লার এডিসি পদে কর্মরত উপসচিব তাজুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহেদুর রহমানকে নড়াইল, নোয়াখালীর সুবর্ণচরের ইউএনও মোহাম্মদ গোলামুর রহমানকে কুমিল্লা, পঞ্চগড়ের আটোয়ারির ইউএনও শামসুল আজমকে একই জেলায় এবং রাজশাহীর বাঘার ইউএনও শহিদুল ইসলামকে রংপুরের এডিসি নিয়োগ করা হয়।
সড়ক বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাসেল মঞ্জুরকে রাজশাহী, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আব্দুল মতিনকে চট্টগ্রাম এবং ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাইফুল ইসলাম আজাদকে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রেবেকা খানকে ইউএনও নিয়োগের জন্য খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করার আদেশটি বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯০৪ ঘ.
bdnews24