২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শাটারগানসহ ২ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে মঙ্গলবার দেশে তৈরি একটি শারগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ফরিদপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে মঙ্গলবার দেশে তৈরি একটি শারগানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন মাগুরার তাতীপাড়া গ্রামের মাধবলাল ঘোষ (২৩) এবং রাজবাড়ীর বালিয়াকান্দির বন্যাতলি গ্রামের হিল্লোল বসু (২০)। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক মো. হোসেন আলী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর বাগাট ফুডপার্ক হোটেলের সামনে থেকে র‌্যাব মোটরসাইকেল আরোহী এই দুই যুবককে আটক করে। পরে তাদের কাছ থেকে দেশে তৈরি একটি শাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা শাটারগান বিক্রির জন্য মধুখালী যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২২ ঘ.