২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তায় ভরে এক হাজার কচ্ছপ সীমান্ত পার

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

বেনাপোল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় পুটখালি সীমান্ত থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয় বলে বিজিবি জানায়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উপঅধিনায়ক মেজর আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় সুবেদার শের-ই-আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পুটখালির চরের মাঠে অবস্থান করছিল। এ সময় সীমান্তের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই জন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের থামার নির্দেশ দিলে তারা মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় এক হাজার কচ্ছপ পাওয়া যায়। এসবের কচ্ছপের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা। কচ্ছপগুলো যশোর ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে জানান পুটখালি ক্যাম্পের সুবেদার শের-ই-আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১২৫৫ ঘ.