ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার এফবিসিসিআই নির্বাচন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২১ অক্টোবর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের পুনঃবিন্যাসকৃত তফসিল ঈদ-উল-ফিতরের পর ঘোষণা করা হবে।”
তবে এতে বলা হয়, এফবিসিসিআই-এর সদস্য সংস্থার (চেম্বার/এসোসিয়েশন) মধ্যে যারা ইতোমধ্যে এফবিসিসিআই-এর সাধারণ পরিষদে তাদের প্রতিনিধি/ভোটার মনোনয়ন দাখিল করেছেন বা করছেন তাদের পুনরায় মনোনয়ন প্রদানের প্রয়োজন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২০০০ ঘ.
bdnews24