পটুয়াখালী, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে একই গ্রামের হাওলাদার বাড়ির একটি পুকুরে ডুবে তারা মারা যায়।
নিহত শিশুরা তাপস (৮) ও জীবন (৬) উত্তর ভিকাখালী গ্রামের কাঠমিস্ত্রি দিলিপ হাওলাদারের ছেলে।
কাঠালতলী আখতার হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯১২ ঘ.
bdnews24