২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ডাকাতের গুলিতে নিহত ১

বান্দরবানে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

বান্দরবান, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় ডাকাতদের মারধরে আহত হয়েছেন চার জন। নিহত মো. নুরুল ইসলাম (৩৫) লামা উপজেলার ইয়াংসা গ্রামের নয়মাইল এলাকার বাসিন্দা। রোববার রাত ২টার দিকে নিজ বাড়িতে তিনি ডাকাতের গুলিতে নিহত হন। বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে নয়মাইল গ্রামের নুরুল ইসলাম, মঞ্জুর আলম ও কালু মিয়ার বাড়িতে সাত থেকে আট জনের ডাকাত দল হানা দেয়। এ সময় বাধা দিলে নুরুল ইসলামকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নুরুল ইসলাম স্থানীয় মুদি ব্যবসায়ী। টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলার সূত্র ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। ডাকাতদের মারধরে মঞ্জুর আলম (৫০) ও তার ছেলে মো. ফুতিয়া (১৫), নুরুল ইসলামের স্ত্রী সালেহা বেগম (২৫) ও মেয়ে নূর আয়েশা (১৫) আহত হয়েছেন। তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নুরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৭০৩ ঘ.