২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মুক্তি পাচ্ছেন ১৪ জন কয়েদি

ঈদ উপলক্ষে এ বছর ১৪ জন কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে এ বছর ১৪ জন কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, কারাগারে ভালো আচরণ বিবেচনায় নিয়ে ফৌজদারী কার্যবিধির ৪০১ (১ ) ধারা অনুযায়ী এই ১৪ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই ১৪ জন হলেন- ঢাকা কেন্দ্রীয় কারাগারের কবীর হোসেন, গাজীপুরের কাশিমপুর কারাগারের শহীদুল ইসলাম ও আকরাম, ময়মনসিংহ কারাগারের ইকবাল হোসেন, জামালপুরের আব্দুল হালিম, রংপুরের রুস্তম আলী, লালমনিরহাটের ম-ল হোসেন, দিনাজপুরের মো. জুয়েল, রাঙামাটির লিটন কুমার দাশ, সিলেটের রাসেল ও বদরুল ইসলাম, সুনামগঞ্জের পলি বেগম, যশোরের তানিয়া বেগম ও বাগেরহাট কারাগারের সেকান্দর আলী। এরা বিভিন্ন অভিযোগের মামলায় বিভিন্ন মেয়াদের সাজা পেয়ে কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৩৫ ঘ.