ঝিনাইদহ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরের হলিধানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গুলি ও বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় হলিধানি রেশম বোর্ড কার্যালয়ের সামনে জামায়াত নেতা ও চেয়ারম্যান মসলেম উদ্দিনের উপর হামলা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় মসলেম উদ্দিন হলিধানি বাজারে ইফতার শেষে মোটরসাইকেলে করে তার শালিয়া গ্রামের বাড়ি ফিরছিলেন।
হলিধানি রেশম বোর্ড অফিসের সামনে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে এবং বোমা মেরে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫১ ঘ.
bdnews24