২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবিদ্বারে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শনিবার রাতে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

কুমিল্লা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শনিবার রাতে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। রোববার সকালে পুলিশ কাবিলপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। দেবিদ্বার থানার ওসি এস এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে কাবিলপুর গ্রামে রঞ্জিত বিশ্বাসের বাড়িতে ডাকাত ঢোকে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যেতে থাকে। কিন্তু এলাকাবাসী ধাওয়া করে পাশের তুলাতলী গ্রামে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি বলেন, এ ব্যাপারে দেবিদ্বার থানায় দুটি মামলা হয়েছে। ডাকাতির মামলায় বাদী হলেন গৃহকর্তা জ্ঞানেন্দ্র বিশ্বাসের স্ত্রী জোসনা বিশ্বাস এবং পিটুনিতে ডাকাত নিহত হওয়ার মামলায় বাদী হন চৌকিদার মধুসুধন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৬ ঘ.