২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-মিয়ানমার বিমান চলবে শিগগিরই: মন্ত্রী

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী শিগগিরই বিমান চলাচল শুরু হবে। এজন্য উভয় দেশের মধ্যে শিগগিরই পরিবহনসূচি আদান-প্রদান করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী শিগগিরই বিমান চলাচল শুরু হবে। এজন্য উভয় দেশের মধ্যে শিগগিরই পরিবহনসূচি আদান-প্রদান করা হবে। রোববার সচিবালয়ে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান তার দপ্তরে সাংবাদিকদের একথা জানান। এর আগে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিইন্ত থান মন্ত্রীর সঙ্গে দেখা করেন। মন্ত্রী ফারুক খান বলেন, বৈঠকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিমান পরিবহন কার্যক্রম শুরু এবং আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে শুরু হতে যাওয়া পর্যটন মেলায় অংশ নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে এয়ার সার্ভিস চুক্তি হয়েছে। তাদের প্রেসিডেন্টের বাংলাদেশে আসার কথা রয়েছে। সেই সময় চূড়ান্ত চুক্তি হবে। এ চুক্তির আলোকেই দুই দেশের মধ্যে বিমান চলাচল ও যাত্রী পরিবহন কার্যক্রম চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭০৮ ঘ.