২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্ঘটনায় প্রভাষক নিহত

বরিশালের মুলাদী উপজেলায় রোববার টমটম উল্টে স্থানীয় চরকালেখা আইডিয়াল ডিগ্রি কলেজের এক প্রভাষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

বরিশাল, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলায় রোববার টমটম উল্টে স্থানীয় চরকালেখা আইডিয়াল ডিগ্রি কলেজের এক প্রভাষক নিহত হয়েছেন। নিহত সুধাংশু সরকার (২৮) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ির স্বপন সরকারের ছেলে। তিনি পদার্থবিজ্ঞানের প্রভাষক ছিলেন। মুলাদী থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরকালেখা ইউনিয়নে অবস্থিত কলেজ থেকে মুলাদী পৌর শহরে যাওয়ার পথে বেলা আড়াইটার দিকে মৃধার হাট এলাকায় তাদের টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সুধাংশু সরকার নিহত হন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৭ ঘ.